মডেল প্রশ্ন
শ্রেণি : তৃতীয়, বিষয় : প্রাথমিক গণিত
সময় : ২ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান : ১০০
পূর্ণমান : ১০০
১। সংক্ষেপে উত্তর দাও : ১x১০=১০
ক) অঙ্কে লিখ : দুই হাজার দুইশত বাইশ।
খ) কথায় লিখ : ৯৯৯, ৫৭৮০
ঘ) খালিঘরে < বা > লিখ : ১৯৯≥২০০
ঙ) বড় থেকে ছোটক্রমে সাজাও : ৭০৯, ৬৯৯, ৭৩৫, ৮০২
চ) ১ মিটার = ≥ সে.মি।
ছ) ২০ টাকার ৪টি নোট সমান কত টাকা?
জ) ২ কেজি= গ্রাম?
ঝ) তিনটি রেখা দ্বারা আবদ্ধ আকৃতি কে কী বলে?
ঞ) ৩৬৮০ সংখ্যাটিতে ৬ এর স্থানীয় মান কত?
২। একটি পুকুরে ১৩০০টি মৃগেল মাছের পোনা, ৯৮০ টি রুই মাছের পোনা ও ৭২৫টি কাতলা মাছের পোনা ছাড়া হয়।
ক) মৃগেল মাছ ও রুই মাছের মোট কতটি পোনা ছাড়া হয়? ২
খ) পুকুরে মোট কতটি পোনা ছাড়া হয়েছে? ৩
ক) মৃগেল মাছ ও রুই মাছের মোট কতটি পোনা ছাড়া হয়? ২
খ) পুকুরে মোট কতটি পোনা ছাড়া হয়েছে? ৩
অথবা,
রিপন বার্ষিক ক্রীড়া প্রতিযোগতিার জন্য প্রতিদিন ১০০ মিটার, ৪০০ মিটার ও ৮০০ মিটার দৌড়ায়।
ক) রিপন প্রতিদিন কত মিটার দৌড়ায়? ২
খ) সে যদি প্রতিদিন আরও ২০০ মিটার দৌড়ায় তাহলে মোট কত মিটার হবে? ৩
৩। রুনার ২৬৫০ টাকা আছে এবং রিনার ১২৩০ টাকা আছে।
ক) রুনার চেয়ে রিনার কত টাকা কম আছে? ২
খ) দুইজনের একত্রে কত টাকা আছে? ৩
অথবা ,
দুইটি সংখ্যার বিয়োগফল ৯৩০। ছোট সংখ্যাটি ৫২৭৫।
ক) বড় সংখ্যাটি কত? ৩
খ) দুইটি সংখ্যার যোগফল কত? ২
৪। রেজা ১৩টি পেনসিল কিনেছে। প্রতিটি পেনসিলের দাম ২০টাকা।
ক) ৩টি পেনসিলের দাম কত? ৫
খ) ১৩টি পেনসিল কিনতে কত টাকা লাগবে? ৫
অথবা,
একটি বইয়ে ১৩০ পৃষ্টা আছে।
ক) ৫টি বইয়ে কত পৃষ্টা আছে? ৫
খ) ২০টি বইয়ে কত পৃষ্টা আছে? ৫
৫। একটি কলার দাম ৬টাকা।
ক) এক ডজন কলার দাম কত? ৫
খ) ৯০ টাকায় কয়টি কলা পাওয়া যাবে? ৫
অথবা,
৪২টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো।
ক) প্রত্যেক কয়টি পেয়ারা পাবে? ৫
খ) যদি পেয়ারার সংখ্যা ৭২টি হয় তাহলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে? ৫
৬। একটি বই ও ৩টি কলমের মূল্য একত্রে ৯৫টাকা। একটি কলমের মূল্য ২০টাকা।
ক) ৩টি কলমের মূল্য কত? ৪
খ) ১টি বইয়ের মূল্য কত? ৩
গ) ১টি বই ও ১টি কলমের মূল্যের পার্থক্য কত? ৩
অথবা,
সুজন প্রতি মাসে ৯০ টাকা বৃত্তি পায়। তার ৬ মাসের বৃত্তির টাকা থেকে সে খোকনকে ৮০ টাকা দেয়।
ক) সুজন ১২ মাসে কত টাকা বৃত্তি পায়? ৫
খ) খোকন কে দেয়ার পর তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? ৫
৭। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের ৩গুন। মায়ের বর্তমান বয়স ৪৫ বছর।
ক) পুত্রের বর্তমান বয়স কত?৩
খ) মা ও পুত্রের বয়সের পার্থক্য কত? ৩
গ) ৫ বছর পর মা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর হবে? ৪
অথবা,
মিনার ওজন ২৫ কেজি। তার মাতার ওজন তার থেকে ৩ গুন। তার ভাইয়ের ওজন মাতার ওজনের অর্ধেক।
ক) মিনার মাতার ওজন কত? ৪
খ) ভাইয়ের ওজন কত? ৩
গ) মাতার ওজন ও ভাইয়ের ওজনের পার্থক্য কত? ৩
৮। জামাল ৮০ টাকা ৭৫ পয়সার চাউল এবং ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনল,
ক) তিনি মোট কত টাকা খরচ করলেন? ৫
খ) সবজি থেকে চাউলের মূল্য কত বেশী? ৫
অথবা,
ক) ৬৯ টাকা ২৫ পয়সা খ) ৩০০ টাকা ১০ পয়সা
+ ২৮ টাকা ৮০ পয়সা - ৩০ টাকা ৫৫ পয়সা
--------------------------------------------------------- ------------------------------------------------------------
৯। ৯/১২ একটি ভগ্নাংশ।
ক) ভগ্নাংশটি কথায় লিখ। ৩
খ) ভগ্নাংশটির দুইটি সমতুল ভগ্নাংশ লিখ। ৪
গ) ভগ্নাংশটির লব ও হর কত লিখ। ৩
অথবা,
৯/৭ ও ৬/৭ দুইটি ভগ্নাংশ।
ক) ভগ্নাংশ দুইটি যোগ কর। ৫
খ) প্রথম ভগ্নাংশ হতে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ কর। ৫
১০। রিমা সকালে ২ ঘন্টা ২০ মিনিট এবং রাতে ৩ ঘন্টা ৩৫ মিনিট পড়ে।
ক) ২ ঘন্টা ২০ মিনিট কে মিনিটে প্রকাশ কর। ৩
খ) সে কোন সময় বেশি পড়ে? ৩
গ) সে প্রতিদিন মোট কত সময় পড়াশোনা করে? ৪
অথবা,
গ্রামে প্রকাশ কর।
ক) ৭ কিলোগ্রাম ৩
খ) ৯ কিলোগ্রাম ৩
গ) ৩ কিলোগ্রাম ২৬৫ গ্রাম। ৪
১১। যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও : ৫+৫= ১০
ক) একটি কোণ অঙ্কন কর এবং এর দুইটি বৈশিষ্ট্য লিখ।
খ) একটি বৃত্ত অঙ্কন কর এবং এর দুইটি বৈশিষ্ট্য লিখ।
গ) একটি ত্রিভুজ অঙ্কন কর এবং দুইটি বৈশিষ্ট্য লিখ।
Comments
Post a Comment